শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
 ঝড়ের কবলে বরযাত্রীবাহী ট্রলার ডুবি: এখনো নিখোঁজ মা-ছেলেসহ ৪ জন

 ঝড়ের কবলে বরযাত্রীবাহী ট্রলার ডুবি: এখনো নিখোঁজ মা-ছেলেসহ ৪ জন

অনুসন্ধান ডেস্ক:: এখনো খোঁজ মেলেনি পটুয়াখালীর বুড়াগৌড়াঙ্গ নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বর ও বরের মাসহ মোট চারজনের।

ট্রলার ডুবির পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজদের মধ্যে একজনকেও উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার (২৯ এপ্রিল) সকাল এগারোটা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানকালে এ তথ্য দেন পটুয়াখালী নদী ফায়ার স্টেশন অফিসার মো. রেজওয়ান।

তিনি জানান, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ সহ স্থানীয় প্রশাসন কাজ করছে। গত শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরঙ্গ নদীতে ট্রলারটি ডুবে যায়।

বরের স্বজনরা জানান, গত মঙ্গলবার বর রাব্বি হাওলাদার তার স্বজনদের নিয়ে নববধূকে আনতে কনের বাড়িতে যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকেলে নববধূ সুমাইয়াসহ ১৪-১৫ জন আত্মীয় স্বজনকে নিয়ে চরবোরহান থেকে ট্রলারযোগে বাড়ির ফিরছিলেন।

এসময় আউলিয়াপুর লঞ্চঘাটের কাছাকাছি এলে ঝড়ের কবলে পরে বুড়াগৌরঙ্গ নদীতে বরযাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। দশমিনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, এ ঘটনায় বর রাব্বি হাওলাদারের ফুপু লিপি বেগমের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। লিপি বেগম উত্তর রনগোপালদী এলাকার ধলু হাওলাদারের স্ত্রী।

এছাড়া আরও চারজন এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তারা হলেন – গুলি আউলিয়াপুর এলাকার মনির হাওলাদারের ছেলে (বর) রাব্বি হাওলাদার (২০) ও তার মা স্ত্রী সেলিনা আক্তার(৪০), উত্তর রনগোপালদী এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫) এবং উত্তর চর শাহজালাল এলাকার বেল্লাল মুন্সির মেয়ে মানসুরা (৮)।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, খবর পেয়ে গতকাল (শুক্রবার) আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯