শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝড়ের কবলে ঢাকাগামী লঞ্চ: চরে নোঙর করে যাত্রীদের রক্ষা

ঝড়ের কবলে ঢাকাগামী লঞ্চ: চরে নোঙর করে যাত্রীদের রক্ষা

অনুসন্ধান ডেস্ক:: বরগুনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এম ভি পূবালী-১ লঞ্চটি কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। পরে যাত্রীদের নিরাপদ আশ্রয়ের জন্য ঝালকাঠির আমুয়া এলাকায় বিষখালী নদীর চরে লঞ্চটি নোঙর করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরে ঝড় থেমে গেলে পুনরায় লঞ্চটি বেতাগী ঘাট থেকে যাত্রী তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

লঞ্চের একাধিক যাত্রীদের কাছ থেকে জানা গেছে, এমভি পূবালী-১ লঞ্চটি বামনা লঞ্চঘাট থেকে যাত্রী তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝড়ের কবলে পড়ে ।

এতে লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েে। পরে লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ১০ মিনিটের চেষ্টায় আমুয়ার একটি চড়ে নোঙর করে ।

প্রায় ৪০ মিনিট ওই চরে নোঙর করে থাকে লঞ্চটি। এরপর আবহাওয়া স্বাভাবিক হলে বেতাগী লঞ্চঘাটে এসে ঘাট দেয়। এ সময় অনেক যাত্রী আতঙ্কিত হওয়ায় লঞ্চ থেকে নেমে যায়।

পূবালী লঞ্চের ঘাট সুপারভাইজার এনায়েত হোসেন বলেন, সন্ধ্যার দিকে বিষখালী নদীর মাঝে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। পরে যাত্রীদের নিরাপত্তার জন্য লঞ্চটি নদীর চরে নোঙর করা হয়। ঝড় থেমে গেলে বেতাগী লঞ্চঘাটে লঞ্চটি আসার পরে বেশ কয়েকজন যাত্রী তাদের যাত্রা বাতিল করে লঞ্চ থেকে নেমে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯