শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক::: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার একটি আমবাগানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহিন আলী (১২) ও একই ইউনিয়নের শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে আসিম (১৩)। আহতরা হলেন লছমানপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে নয়ন আলী (১৩) ও শ্যামপুর গোপালনগর গ্রামের কাশেদ আলীর ছেলে মোহাম্মদ সারোয়ার (১৪)।

নিহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাগানে আম প্যাকেট করার কাজ করছিলেন তারা। দুপুরে ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই শাহিন ও আসিমের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত গণমাধ্যমকে বলেন, আমবাগানে বজ্রপাতে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। নিহত ও আহতদের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯