শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই টাকার জন্য ২ যুবককে খুন

দুই টাকার জন্য ২ যুবককে খুন

অনুসন্ধান ডেস্ক:: চুয়াডাঙ্গায় কাপড়ের দাম ২ টাকা বেশি চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে দুই যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মাঠপাড়ার আমজাদ হোসেনের ছেলে সজল (২৪) ও তার বন্ধু একই গ্রামের স্কুলপাড়ার আজিজুর রহমানের ছেলে মামুনুর রশিদ (২৫)।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের ছামেনা খাতুন নামে এক নারী সদর উপজেলার ভালাইপুর বাজারে আশরাফুলের দোকানে কাপড় কিনতে যান।

এ সময় ওই নারীর সঙ্গে দোকানের কর্মচারী ইমন হোসেনের কথা কাটাকাটি হয়। ছামেনা খাতুন কাপড়ের দাম ৮০ টাকা গজ বলেন। দোকান কর্মচারী চান ৮২ টাকা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দোকান কর্মচারী ইমন ক্রেতা ছামেনা খাতুনকে দোকান থেকে বের করে দেন। ছমেনা খাতুন বাড়ি ফিরে বিষয়টি তার ছেলে টিপুকে জানান। রাত ৮টার দিকে টিপু ও তার বন্ধু সজল, মামুনুর রশিদ, পলাশসহ বেশ কয়েকজনকে নিয়ে আশরাফুলের দোকানে যান বিষয়টি জানার জন্য।

এ সময় দোকান মালিক আশরাফুল, কর্মচারী ইমনসহ বেশ কয়েকজন তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে দোকান কর্মচারী ইমন এবং পার্শ্ববর্তী হুচুকপাড়া গ্রামের সানোয়ার, আকাশ, শান্তি, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন মামুনুর রশিদ ও সজলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে সজলকে মৃত ঘোষণা করেন ডা. হাসানুজ্জামান। মামুনুর রশিদের অবস্থা গুরুতর হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার প্রস্তুতির সময় রাত ১১টার দিকে মামুনুর রশিদও মারা যান। পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। লাশ মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯