মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাঁচ নারীকে মাদক খাইয়ে ধর্ষণ, ৯৫ মিনিটের ভিডিও ফাঁস

পাঁচ নারীকে মাদক খাইয়ে ধর্ষণ, ৯৫ মিনিটের ভিডিও ফাঁস

অনুসন্ধান ডেস্ক:: পাঁচ নারীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত বালেশ ধনখড় (৪৪) অস্ট্রেলিয়ার বাসিন্দা এবং সেখানে বসবাসকারী ওভারসিজ ফ্রেন্ড অব দ্য বিজেপির সাবেক প্রধান।

ধর্ষণের শিকার ওই পাঁচ নারী কোরিয়ার নাগরিক। সিডনিতে তাদের ধর্ষণের পর ভিডিও ধারণ করেন বালেশ। ধর্ষণের সেই ভিডিও ফাঁস হয়েছে। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয়, তরুণীদের মিথ্যা কথার জালে ফাঁসিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করতেন বালেশ। এরপর ওই তরুণীদের নিজের বাড়িতে নিয়ে এসে মাদক খাওয়াতেন।

তরুণীরা অচেতন হয়ে পড়লে তাদেরকে ধর্ষণ করতেন। বিছানার পাশে অ্যালার্ম ঘড়ির পাশে লুকিয়ে রাখা গুপ্ত ক্যামেরায় ধর্ষণের ভিডিও করতেন বালেশ। ভিডিওগুলো এতটাই ভয়াবহ যা থেকে বালেশের বিকৃত যৌনাচারের রূপ প্রকাশ পেয়েছে বলে দাবি অস্ট্রেলীয় পুলিশের। গতকাল সোমবার সিডনির আদালতে তোলা হয় বালেশকে। তিনি জামিনের জন্য আবেদন করেন। কিন্তু বিচারপতি মাইকেল কিং তার আবেদন শুনতে চাননি। তাকে হাতকড়া পরানোর নির্দেশ দেন।

ফের মে মাসে বালেশকে আদালতে তোলা হবে। এরপর তার সাজা ঘোষণা করা হবে। এদিন আদালতের নির্দেশের পরই তিনি কান্নায় ভেঙে পড়েন। আদালতে দোষ স্বীকার করে পেশায় তথ্য বিশেষজ্ঞ বালেশ জানান, তিনি একাকিত্ব বোধ করতেন। বিবাহ বর্হিভূত একটি সম্পর্ক তার ছিল। কিন্তু সেটাও ভেঙে যায়। তারপর থেকেই তিনি একাকিত্বে ভুগতেন। মূলত বিবাহিত জীবন তার সুখের ছিল না। সেকারণেই তিনি এ কাজ করেছন।

২০১৮ সালে বালেশের কাছ থেকে প্রচুর ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওতে দেখা গেছে, নারীরা অচেতন অবস্থায় রয়েছেন। একটি ভিডিও প্রায় ৯৫ মিনিট দীর্ঘ। ভিডিওর কিছু অংশ দেখে হতবাক হয়েছে খোদ বিচারপতি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯