শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সিটি নির্বাচন: নৌকার মনোনয়ন পাওয়ায় খোকনকে রাজসিক সংবর্ধনা

বরিশাল সিটি নির্বাচন: নৌকার মনোনয়ন পাওয়ায় খোকনকে রাজসিক সংবর্ধনা

অনুসন্ধান ডেস্ক: রাজসিক সংবর্ধনায় বরণ করে নেওয়া হলো বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে।আজ বৃহস্পতিবার তীব্র দাবদাহের মধ্যে হাজারো নেতাকর্মী তাঁকে বরিশাল বিমানবন্দর থেকে নগরের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দীর্ঘ গাড়িবহর যোগে নিয়ে আসেন।

মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত এ সময় ‘নতুন বরিশাল’ গড়ার অঙ্গীকার করেন। তিনি তাঁর বক্তব্যে বর্তমান মেয়র ও ভাতিজা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কথা একবারও উচ্চারণ করেননি।সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা তাঁদের বক্তব্যে মনোনয়ন ইস্যুতে বারবার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত তাঁর লিখিত বক্তব্যে বলেন, বরিশালকে আমি ভালোবাসি। এখানকার মানুষকে সেবা দেওয়ার অঙ্গীকার করছি। শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের সমর্থন পেলে বরিশালকে তিলোত্তমা নগরী হিসেবে উপহার দেব।

তিনি আরও বলেন, আমি বরিশাল নগরীকে আধুনিক ও শান্তির নগরী গড়ে তুলব। বেঁচে থাকতে কোনো অন্যায়, অপরাধ হতে দেব না। আমাদের অঙ্গীকার ‘নতুন বরিশাল’ গড়া, এই ব্রত নিয়ে এগিয়ে যেতে চাই। তিনি এ সময় নৌকা মার্কায় ভোট চান।

বেলা সোয়া ১টায় শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গির। অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী একটি বার্তা দিয়েছেন। খোকনকে ভোট দিলে বরিশালকে তিলোত্তমা নগরীতে পরিণত করা হবে।

তিনি মনোনয়ন পরবর্তী বরিশালের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে নেতাকর্মীদের বলেন, এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে মানুষের দুর্ভোগ হয়। দলের অপর প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি নেই। কিছু কথা বাতাসের আগে ভেসে বেড়ায়। তাই কোনো পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। আমরা এক ও অভিন্ন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯