শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্ত্রী-সন্তানদের নিয়ে ওমরাহতে মাশরাফি

স্ত্রী-সন্তানদের নিয়ে ওমরাহতে মাশরাফি

অনুসন্ধান ডেস্ক:: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখন অবস্থান করছেন মক্কা নগরীতে। নিজের পরিবারকে সঙ্গে পবিত্র ওমরাহ পালন করছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়িক।

আজ মাশরাফির সহধর্মিণী সুমনা হক সুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সুমি তার ফেসবুক প্রোফাইলে পরিবারের ওমরাহ পালনের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আলাহামদুলিল্লাহ’।

এর আগে গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফি। আজকের ছবিতে দেখা যায় মাশরাফির সাথে তার স্ত্রী-ছেলে এবং মেয়েও রয়েছে।

একই ছবিতে মাশরাফির বন্ধু আসিফ রেজাও আছেন। হজ পালন শেষে কবে নাগাদ দেশে ফিরবেন সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি। এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) মাশরাফি খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে।

আসরে ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এই অভিজ্ঞ পেসার। একই সঙ্গে তার দলও ফর্মে আছে। মাশরাফির নেতৃত্বাধীন রূপগঞ্জ নিশ্চিত করেছে সুপার লিগ। ঈদের পর আগামী পহেলা মে মাঠে গড়াবে সুপার লিগের খেলা। তার আগেই অবশ্য মাশরাফির দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯