মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২২ এপ্রিল ঈদ সম্ভাবনা আছে সৌদি আরবে

২২ এপ্রিল ঈদ সম্ভাবনা আছে সৌদি আরবে

২২ এপ্রিল ঈদ সম্ভাবনা আছে সৌদি আরবে
২২ এপ্রিল ঈদ সম্ভাবনা আছে সৌদি আরবে

অনুসন্ধান ২৪ >> সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সে ক্ষেত্রে পর দিন শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ দেখা যেতে পারে। আর যদি এমনটা হয় তাহলে আগামী শনিবার (২২ এপ্রিল) এই অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এক টুইটবার্তায় আইএসি জানিয়েছে, শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে তারা এ অনুমান করছেন। তবে ঈদ কবে হবে, সেটা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি) এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।

সংস্থাটি বলছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছেন, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের অধিকাংশ দেশে টেলিস্কোপের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয় বরং শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

যদি বৃহস্পতিবার খালি চোখে কিংবা টেলিস্কোপের সাহায্যে শাওয়াল মাসের চাঁদ দেখা না যায় তাহলে সৌদি আরবসহ এ অঞ্চলের দেশগুলোয় বসবাসকারী ব্যক্তিরা এবার ৩০টি রোজা রাখার সুযোগ পাবেন।

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯