শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ভোলায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

অনুসন্ধান ডেস্ক: দুই কলেজছাত্রীসহ তিনজন নিহত হওয়ার এক মাস না যেতেই ফের রক্তাক্ত ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বক্সেআলী এলাকা। সোমবার দুপুরে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ৩ যাত্রী মারা গেছেন।

নিহতরা হচ্ছেন- শুভ দে, সুজিত গোলদার ও মিঠুন। চালকসহ আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুর সোয়া ১টায় দৌলতখান উপজেলার বক্সেআলী এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী সুজিত গোলদার (৩০) ও মিঠুন (৩৫) নামের দুইজন মারা যান। সুজিত লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্মল গোলদারের ছেলে। মিঠুনের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শুভ (২২) নামের আরেক যাত্রীর মৃত্যু হয়। শুভ দে তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামের বাদল চন্দ্র দের ছেলে। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকেই দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আরেকজন পথে মারা গেছেন বলে শুনেছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯