সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নতুন পরিচয়ে ববি

নতুন পরিচয়ে ববি

নতুন পরিচয়ে ববি
নতুন পরিচয়ে ববি

অনুসন্ধান ২৪>> ঢালিউডের অন্যতম লাস্যময়ী ও আবেদনময়ী অভিনেত্রী ইয়ামিন হক ববি। নায়িকা হিসেবে সুনাম অর্জনের পর তাকে প্রযোজক হিসেবেও দেখা গেছে। এবার আরও একটি নতুন পরিচয়ে আসছেন তিনি। জানা গেছে, ববির গল্পে নির্মাণ করা হচ্ছে ‘মাস্টারমাইন্ড’ নামের একটি সিনেমা। এটি নির্মাণ করবেন সৈকত নাসির।

ববি জানান, এই সিনেমার গল্প ও কনসেপ্ট তার নিজের। করোনাকালে ঘরবন্দি থেকে কিছু গল্প ও কনসেপ্ট তৈরি করেছিলেন ববি। এরমধ্যে বাবা-মেয়ে আর স্বামী-স্ত্রীর থ্রিলিং কিছু ঘটনা নিয়ে গল্প সাজিয়েছেন এই নায়িকা। গল্পটা তার দেখা নয়, ইমাজিনেশন থেকে সৃষ্টি। সেই গল্পের সূত্র ধরে চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু।

কর্পোরেট কালচার এবং আন্ডারওয়ার্ল্ড নিয়েই এই সিনেমার গল্প। গল্পটা নায়িকার হলেও, সিনেমাটি তাকে ঘিরে একদমই নয় বলে জানান ববি। নির্মাতা নাসির জানান, ‘মাস্টারমাইন্ড’ পুরোপুরি অ্যাকশন থ্রিলার গল্প। শুটিং প্ল্যান দুবাই, রামুজি ফিল্ম সিটি এবং বাংলাদেশ।

উল্লেখ্য, নায়িকা ববি সিনেমায় প্রথমবার গল্প দিলেও এর আগে টেলিছবির গল্প দিয়েছেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি। তা ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার কাজও প্রায় শেষ।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯