শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লঞ্চে মোটরসাইকেল পরিবহন বন্ধ ঈদের ১০ দিন

লঞ্চে মোটরসাইকেল পরিবহন বন্ধ ঈদের ১০ দিন

লঞ্চে মোটরসাইকেল পরিবহন বন্ধ ঈদের ১০ দিন
লঞ্চে মোটরসাইকেল পরিবহন বন্ধ ঈদের ১০ দিন

অনুসন্ধান ২৪>> আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে লঞ্চ ও ফেরিতে অতিরিক্ত যাত্রীবোঝাই ও বাড়তি ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে স্পিডবোট চলাচল বন্ধে ও লঞ্চে বা ফেরিতে অতিরিক্ত যাত্রী বোঝাই রোধ, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া যেন কোনোভাবেই আদায় না করতে পারে সেজন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। বিআইডব্লিউটিএ এবং নৌ-পরিবহন অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রয়োজনীয় সমন্বয় করবে।

সদরঘাটে সব যাত্রীবাহী লঞ্চে ঈদের আগে পাঁচ দিন মালামাল ও মোটরসাইকেল পরিবহন বন্ধ থাকবে। তেমনি ঈদের পরে পাঁচ দিন অন্যান্য নদী বন্দর থেকে ঢাকা সদরঘাটে আসা নৌযানে মালামাল ও মোটরসাইকেল পরিবহন বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরি পারাপার বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। ঈদের সময় নৌপথে চলাচলে জরুরি প্রয়োজনে বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর ১৬১১৩-তে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

সভায় জানানো হয়, ৩০ মার্চের সভার সিদ্ধান্তের আলোকে আগামী ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। রাতে সব ধরনের বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ এবং আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দিনরাত সবসময় সব বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

সভায় আরও জানানো হয়, সুষ্ঠু ও নিরাপদ ঈদযাত্রার স্বার্থে নৌ-পরিবহন মন্ত্রণালয় আটটি ভিজিলেন্স টিম গঠন করেছে। ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ভিজিলেন্স টিম সংশ্লিষ্ট নৌ বন্দরে কাজ করবে।

বৈঠকে অন্যান্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, লঞ্চ ও ফেরির সব স্টাফকে নির্ধারিত ইউনিফর্ম পরিধান, লঞ্চে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম যাত্রীদের নাগালের মধ্যে রাখা, সব লঞ্চে প্রশস্ত সিঁড়ি এবং সিঁড়ির দুই পাশে মজবুত রেলিংয়ের ব্যবস্থা, সব ফেরি ও লঞ্চঘাটে অবস্থিত টয়লেটগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. নিজামুল হক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা এবং আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯