মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিরল বার্ড ফ্লুতে প্রথম মানুষের মৃত্যু

বিরল বার্ড ফ্লুতে প্রথম মানুষের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: বিরল বার্ড ফ্লুতে (H3N8) আক্রান্ত হয়ে বিশ্বে প্রথমবারের মতো কোনো মানুষের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চীনা নারীর বয়স হয়েছিল ৫৬ বছর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বার্ড ফ্লুর এ ধরনে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। তবে ভাইরাসের ধরনটি ছোঁয়াচে নয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের বাসিন্দা ছিলেন মারা যাওয়া ওই নারী।

তিনি বিশ্বের তৃতীয় মানুষ হিসেবে H3N8-তে আক্রান্ত হন। এর আগে একই ভাইরাসে আক্রান্ত হওয়া বাকি দুজনও চীনা নাগরিক। তাদের শরীরে গত বছর এই ভাইরাসের সংক্রমণ দেখা দেয়।

গত মাসের শেষের দিকে এই ভাইরাসে তৃতীয় সংক্রমণের কথা জানিয়েছিল গুয়াংডং প্রদেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। তবে ওই নারীর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগে থেকেই নানা জটিল রোগে ভুগছিলেন বার্ড ফ্লুতে মারা যাওয়া ওই নারী। এ ছাড়া তিনি জীবিত হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিলেন।

ভাইরাসটি ছোঁয়াচে নয় উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে যে, ভাইরাসটি মানুষ থেকে মানুষে সহজে ছড়িয়ে পড়ার ক্ষমতা নেই। তাই জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে মানুষের মধ্যে এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কম বলে মনে করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯