শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
অনুসন্ধান২৪>> বাংলাাদেশে দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে চরম দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপে এ তথ্য উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও দারিদ্র্য হার কমার কথা বলেছিলেন। জানিয়েছিলেন, একনেক সভায় প্রধানমন্ত্রীকে দারিদ্র্য কমার খবর দেওয়া হয়েছে। এ খবর শুনে প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন।
৬ বছর আগে ২০১৬ সালের খানা আয় ও ব্যয় জরিপে দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ৩ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ।
আরও পড়ুন