মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নামাজের সময় কাঁধে বিড়াল: বিশেষ সম্মাননা পেলেন সেই ইমাম

নামাজের সময় কাঁধে বিড়াল: বিশেষ সম্মাননা পেলেন সেই ইমাম

অনুসন্ধান ডেস্ক: ভরা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন ইমাম। চলছিল পবিত্র কুরআনের তিলাওয়াত। এ সময় একটি বিড়াল আশপাশ দেখে ইমামের বুকের কাছে লাফ দিয়ে উঠে।

ইমামও বিরক্ত না হয়ে বিড়ালটিকে আদর করার পাশাপাশি কাঁধে উঠতে সহযোগিতা করেন। কিছুক্ষণ কাঁধে অবস্থানের পর বিড়ালটি আবার লাফ দিয়ে চলে যায়।আলজেরিয়ায় বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদের ভিডিওটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ইমাম শায়খ ওয়ালিদ মাহসাসকে এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিয়েছে আলজেরিয়ার সরকার। খবর গ্লোবাল ভিলেজ স্পেসের।

গত মঙ্গলবার আলজেরিয়ার একটি মসজিদে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, বিড়ালটি কাঁধে উঠায় মোটেও বিরক্তবোধ করেননি সেই ইমাম।বরং তিনি বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করছিলেন এবং কুরআন তিলওয়াত করে যাচ্ছিলেন। এমনকি ইমামের মুখের সঙ্গে মুখ লাগায় বিড়ালটি। এর পর রুকুতে যাওয়ার ঠিক আগে মুহূর্তে বিড়ালটি কাঁধ থেকে নেমে চলে যায়।

বিড়ালের প্রতি ইমামের দয়া বিশ্বের সকল গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এতে বিশ্বব্যাপী মুসলিম এবং অমুসলিমদের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেন ইমাম শায়খ ওয়ালিদ মাহসাস।

এঘটনার পর আলজেরিয়ার সরকার ইমাম ওয়ালিদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করে। আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর ইউসুফ বেলমাহদি ইমাম ওয়ালিদের জন্য সংবর্ধনার আয়োজন করেন এবং তার সদয় আচরণের জন্য তাকে প্রশংসা করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯