শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

অনুসন্ধান ডেস্ক: যশোর-খুলনা মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) ভোরে সদর উপজেলার বানিয়ারগাতী এলাকার যশোর ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের হেলপার (চালকের সহকারী) নিহত হোন। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুট্টাবোঝাই খুলনাগামী একটি ট্রাকের চাকা পাঞ্চার হলে রাস্তার পাশে মেরামতের কাজ চলছিল। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী বালুবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের হেলপারের মৃত্যু হয়। এসময় দুই ট্রাকের চালকই পালিয়ে যান। পরে সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯