শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিসিসি নির্বাচন: সাদিক আব্দুল্লাহ’র পক্ষে আ’লীগের মনোনয়ন সংগ্রহ

বিসিসি নির্বাচন: সাদিক আব্দুল্লাহ’র পক্ষে আ’লীগের মনোনয়ন সংগ্রহ

বিসিসি নির্বাচন: সাদিক আব্দুল্লাহ’র পক্ষে আ’লীগের মনোনয়ন সংগ্রহ

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ক্ষেত্রে দলীয় সমর্থন পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার পক্ষে সোমবার রাজধানীস্থ আ’লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেন।

এর আগে গতকাল রোববার মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন। তিনি এবার আওয়ামী লীগের সমর্থন নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন।

এছাড়া মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সুপ্রিম কোর্ট বারের আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বর্তমান সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র চাচা খোকন সেরনিয়াবাত, বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জিয়াউল আহসান, যুবলীগ নেতা খান মামুন এবং বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন। তবে তারা এখনও মনোনয়ন সংগ্রহ করেছেন কী না তা নিশ্চিত হওয়া যায়নি।

ইসি সূত্রে জানা গেছে- এবারের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোট গ্রহণ হবে ১২ জুন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯