মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিয়েতে বন্দুক চালিয়ে পলাতক নববধূ

বিয়েতে বন্দুক চালিয়ে পলাতক নববধূ

অনুসন্ধান ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে এক নারীর খোঁজ করছে স্থানীয় পুলিশ। ওই নারী তার নিজের বিয়েতে উদযাপনের জন্য গুলি করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই নারী বরের পাশে বসে চার রাউন্ড গুলি চালিয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে ওই নারী নিখোঁজ রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

উত্তর ভারতের অনেক রাজ্যে বন্দুক চালিয়ে বিয়ে উদযাপন করা হয়। অনেক সময় এই বন্দুকের গুলিতেই কেউ আহত এবং এমনকি মৃত্যুও ঘটে। ভারতীয় আইন অনুসারে, যদি কেউ উদযাপনের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অন্যদের বিপদে ফেলে, তার জেল বা জরিমানা বা উভয়ই হতে পারে।

২০১৬ সালে, উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি আদালত ‘উদযাপনের গুলি চালানো’র প্রতিটি ঘটনা পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন। টাইমস অব ইন্ডিয়া সংবাদপত্র বলছে, নববধূর ভিডিওটি এক আত্মীয় রেকর্ড করেছিলেন। সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন। পুলিশ সংবাদমাধ্যমকে বলেছে, গ্রেপ্তার এড়াতে ওই নববধূ পালিয়ে গেছেন।

গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি ভাইরাল ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, এক নববধূর মুখের কাছে ঝকঝকে একটি বন্দুকের নল। যখন কিনা তিনি এবং তার স্বামী বিয়ের ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন।

সূত্র- বিবিসি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯