শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকাগামী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া সেই যুবকের লাশ উদ্ধার

ঢাকাগামী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া সেই যুবকের লাশ উদ্ধার

অনুসন্ধান ডেস্ক::: রাজধানী ঢাকাগামী লঞ্চ থেকে মাঝনদীতে ঝাঁপ দেয়া শেখ রেফাত মাহমুদ সাদ (২৭) নামে এক যুবকের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকাল ৭টার মেহেন্দীগঞ্জে মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রেফাত বরিশাল নগরের কালীবাড়ি রোডের ফ্লোরা ভিউর বাসিন্দা ঠিকাদার শেখ আসলাম মাহমুদের ছেলে।

এর আগে গত ৭ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী এমভি শুভরাজ ৯ লঞ্চের দ্বিতীয় তলা থেকে নদীতে ঝাঁপ দেন রেফাত।

কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) মো. আমানুল্লাহ আল-বারী জানান, জেলেরা সকালে মাছ ধরতে গিয়ে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবার সূত্রে জানা যায়, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন রেফাত। একটি বেসরকারি কোম্পানিতে সম্প্রতি তার নিয়োগ হয়।

শনিবার (৮ এপ্রিল) সেখানে যোগদানের কথা ছিল। চাকরিতে যোগদান করতে শুক্রবার (৭ এপ্রিল) বরিশাল থেকে শুভরাজ-৯ লঞ্চে ঢাকা রওনা হন।

এদিকে লঞ্চের সিসি টিভি ফুটেজ থেকে দেখা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টা ১৬ মিনিটের দিকে লঞ্চের দ্বিতীয় তলার কেবিনের পাশে রেলিং ধরে দাঁড়িয়ে ছিলেন রেফাত।

লঞ্চ থেকে কয়েকবার নিচে তাকিয়ে দেখেছেন। রাত ১টা ৩৩ মিনিটে রেলিংয়ের ওপর উঠে ঝাঁপ দিতে গিয়ে থেমে যান। এক পা রেলিংয়ের বাইরে দিয়ে কিছু সময় দাঁড়িয়ে ছিলেন।

পাশে আরও দুজন যাত্রী থাকলেও তারা বিষয়টি খেয়াল করেননি। এক মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর নদীতে ঝাঁপ দেন রেফাত। তার নিখোঁজ হওয়ার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় বাবা শেখ আসলাম মাহমুদ জিডি করেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯