শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স

পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স

অনুসন্ধান ডেস্ক: পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে চালকসহ ২ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে সেতু হয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক আলমগীর হোসেন (৩৫) ও সহযোগী রিপন (২৮) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আলমগীর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রিপন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পদ্মা সেতুর উত্তর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, বিকেল পৌনে ৫টার দিকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় সেতুর ঢাল ও টোল প্লাজার মাঝামাঝিস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঢালে পড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আলমগীর হোসেন ও সহযোগী রিপন আহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯