মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মালয়েশিয়ায় হুন্ডি কারবার: ১১ বাংলাদেশিসহ গ্রেপ্তার ২৯

মালয়েশিয়ায় হুন্ডি কারবার: ১১ বাংলাদেশিসহ গ্রেপ্তার ২৯

অনুসন্ধান ডেস্ক : হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশিসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। গত ২ ও ৩ এপ্রিল কুয়ালালামপুর এবং সেলাঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে এসব হুন্ডি কারবারিকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন বিভাগ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন বাংলাদেশি, পাঁচজন ভারতীয়, আটজন ইন্দোনেশিয়ান পুরুষ এবং দুজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।গত মঙ্গলবার দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশি লাইসেন্সবিহীন হুন্ডি কারবারিদের ধরতে ১০টি স্থানে অভিযান চালানো হয়।

ব্যাংক নেগারা মালয়েশিয়ার (বিএনএম) সহযোগিতায় অভিবাসন বিভাগ ও গোয়েন্দা বিভাগের সমন্বয়ে আরও তিনটি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়।’ তিনি বলেন, ‘হুন্ডি কারবারিরা গ্রেপ্তার এড়াতে রেস্তোরাঁ, মুদি দোকান, কসমেটিকস আউটলেট এবং কিয়স্কে ইলেকট্রনিক পণ্য বিক্রি করে এবং মালয়েশিয়া থেকে প্রবাসীদের দেশে অর্থ প্রেরণে প্রলুব্ধ করে।’

অভিযানে ৩ লাখ ৫২৭ রিঙ্গিত, মোবাইল ফোন, রেকর্ড বই এবং বিভিন্ন দেশে রেমিট্যান্স পাঠানোর নথি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিষয়ে অধিকতর তদন্তের তাদের সিমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯