শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাকিবকে নিয়ে যা বললেন

সাকিবকে নিয়ে যা বললেন

অনুসন্ধান ২৪>> বিরাট কোহলিদের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে বৃহস্পতিবার ঘরের মাঠে ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। তিন বছর পর ইডেন গার্ডেনসে ম্যাচ কলকাতার ফ্র্যাঞ্জাইজিটির। ওই ম্যাচের আগে দলটির কোচ চন্দ্রকান্ত পন্ডিত বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলে নতুন কোন ইনজুরির সমস্যা নেই। হ্যা, সাকিব আল হাসান আমাদের হয়ে খেলতে পারবেন না। দলের দু’জন ক্রিকেটার (লিটন দাস ও নতুন করে কেনা জেসন রয়) এখন যোগ দেননি। বাকিরা খেলার জন্য উন্মুক্ত অছেন।’

এছাড়া কলকাতায় দীর্ঘদিন পরে ম্যাচ খেলা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন ৬১ বছর বয়সী ভারতের সাবেক এই ব্যাটার, ‘ঘরের মাঠের সুবিধা নিতে পারা সবসময়ই আনন্দের ব্যাপার। এটা একই সঙ্গে চাপেরও। ক্রিকেটাররা কলকাতার ভক্তদের সমর্থন নিয়ে খেলতে মুখিয়ে আছে।’

উল্লেখ্য সাকিব আল এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন। পুরো আসরের জন্য বিসিবি তাকে ছাড়পত্র দেয়নি। কেকেআরের টিম ম্যানেজমেন্ট তার জায়গায় একজন ফুলটাইম ক্রিকেটার নেওয়ার ইচ্ছে প্রকাশ করে। সমঝোতা করে সাকিব তাই এবার না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে লিটন দাস টেস্ট শেষ করেই কেকেআর শিবিরে যোগ দেবেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯