শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাসভবনে অবরুদ্ধ পবিপ্রবির ভিসি

বাসভবনে অবরুদ্ধ পবিপ্রবির ভিসি

অনুসন্ধান ডেস্ক:: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের বাসভবন ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে বুধবার রাত নয়টা থেকে বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েছেন ভিসি। স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে মানদণ্ড কমানোর দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের একজন কিরন শিকদার জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত জানান, আন্দোলনকারীদের দাবির বিষয়টি একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে।কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে তাৎক্ষণিক এই মুহূর্তে কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব না।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯