মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রাক্তন প্রেমিকার বিয়েতে বোমা উপহার, বিস্ফোরণে বরের মৃত্যু

প্রাক্তন প্রেমিকার বিয়েতে বোমা উপহার, বিস্ফোরণে বরের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: ভারতের ছত্তিশগড়ের কবিরধাম জেলায় প্রাক্তন প্রেমিকার বিয়েতে উপহার হিসেবে হোম থিয়েটার দেন এক যুবকটি। সেই হোম থিয়েটার বিস্ফোরণে সদ্যবিবাহিত বরের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন বরের ভাইয়েরও মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উপহারের বাক্সে হোম থিয়েটারের ভেতর বোমা রাখা ছিল। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে হোম থিয়েটার চালানোর সময় বিস্ফোরণ ঘটে বলে প্রমাণ পাওয়া গেছে। পরীক্ষা করে দেখা যায়, হোম থিয়েটার বিস্ফোরকভর্তি ছিল। হোম থিয়েটারটি নববিবাহিত স্ত্রীর প্রাক্তন প্রেমিক উপহার দিয়েছিলেন। এরপর সেই প্রাক্তন প্রেমিককে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্তের নাম সরয়ূ। এ ঘটনায় বরের পরিবারের আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, নিহত বরের নাম হেমেন্দ্র মেরাওয়ি (২২)। তদন্তকারী গোয়েন্দারা জানান, হোম থিয়েটার প্লাগ ইন করে সুইচ অন করতেই বিকট আওয়াজে বিস্ফোরণ হয়।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় হেমেন্দ্রর। তার ভাইকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। তার নাম রাজকুমার (৩০)। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে বাড়ির দেয়াল ধসে পড়েছে। ঘটনায় হেমেন্দ্রের পরিবারের আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দেড় বছরের এক শিশুও রয়েছে।

পুলিশ তদন্তে নেমে দেখতে পায়, হোম থিয়েটারে বিস্ফোরক ঢোকানো ছিল। হোম থিয়েটারটি উপহার দিয়েছিলেন সরয়ূ। এই যুবক হেমেন্দ্রর স্ত্রীর প্রাক্তন প্রেমিক। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: এনডিটিভি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯