মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার

অনুসন্ধান ডেস্ক:: সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যাকে ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

স্টর্মির মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নির (ডিএ) কার্যালয়ে আত্মসমর্পণ করেন ট্রাম্প। আত্মসমর্পণের পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপর আদালতের অন্যান্য প্রক্রিয়া শুরু হয়। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের ম্যানহাটনের ডিএ কার্যালয়ে তিনি আত্মসমর্পণ করেন।

এ পরিস্থিতিতে নিউইয়র্ক জুড়ে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরই মধ্যে নিউইয়র্কের কয়েকটি রাস্তায় ট্রাম্প সমর্থকদের জমায়েত নজরে এসেছে। পাশাপাশি ট্রাম্পের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তার বিরোধীরাও।

যে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন, তাকে ‘একবারেই দলবাজ’ আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেছেন, ওই বিচারকের পরিবার ‘ট্রাম্পবিদ্বেষী হিসেবে সুপরিচিত’। এদিকে আদালতে হাজির হওয়ার পূর্বে নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে আইনজীবীদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলাপ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

আদালতে হাজিরা দিতে সোমবার নিউইয়র্ক শহরে পৌঁছান যুক্তরাষ্ট্রের এ সাবেক প্রেসিডেন্ট। ফ্লোরিডা থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে আসেন ট্রাম্প। বোয়িং ৭৫৭ মডেলের ওই উড়োজাহাজটিতে লেখা তার নামটি ছিল চোখে পড়ার মতো। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে।

স্টর্মিকে ‘হাশ মানি’ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নেমেছিল ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয়। স্টর্মির অভিযোগ, যৌন সম্পর্কের পর মুখ বন্ধ রাখার জন্য তাকে ঘুস দিয়েছিলেন ট্রাম্প। তবে সাবেক প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র: বিবিসি

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯