মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাত্রী দেখতে গিয়ে হবু শাশুড়িকে পছন্দ, পালালেন রাতেই!

পাত্রী দেখতে গিয়ে হবু শাশুড়িকে পছন্দ, পালালেন রাতেই!

অনুসন্ধান ডেস্ক:: বিয়ে করবেন, তাই পাত্রী দেখতে এক বাড়িতে যান যবুক। সেখানে কনের পাশের বসে ছিলেন হবু শাশুড়ি। তবে কনেকে নয়, হবু শাশুড়িকেই পছন্দ হয় তার। কনের মায়ের পক্ষ থেকেও পান ‘সবুজ সংকেত’। এরপরের ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় ওই এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের মালদহে ওই রাতেই যুবক ও কনের মা একসঙ্গে পালিয়ে গেছেন। কনের পরিবারের দাবি, দুজনেই পালিয়ে অন্য রাজ্যে চলে গেছেন। এদিকে, স্ত্রীকে হারিয়ে স্থানীয় পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই নারীর স্বামী।

মালদহের গাজোল থানার করকচ পঞ্চায়েতের ইচাহার গ্রামের বাসিন্দার দাবি, কয়েক দিন থেকেই তার স্ত্রী বাড়ি থেকে উধাও। তিনি তার স্ত্রীকে পেতে অনেক জায়গায় খোঁজ করেছেন, তবে খুঁজে পাননি।অবশেষে স্ত্রীর নিখোঁজের অভিযোগ নিয়ে আজ সোমবার গাজোল থানায় হাজির হয়েছেন। থানায় অভিযোগপত্র লেখার সময় তার সঙ্গে শুধু স্ত্রীর একটি ছবি ছিল। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করা হয়েছে।

ওই নারীর স্বামী বলেন, ‘বাড়িতে বিবাহযোগ্য মেয়ের বিয়ের জন্য বেশ কিছুদিন ধরেই পাত্রের খোঁজ করছি। ২৫ মার্চ বিয়ের প্রস্তাব নিয়ে আমার মেয়েকে দেখতে এসেছিলেন গাজোলের এক যুবক। আমার বাড়িতে বসেই মেয়ের সঙ্গে দেখাশোনাও হয়।’

ওই ঘটনার পরই বাড়ি থেকে স্ত্রী নিখোঁজ হন বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘সেদিন মেয়ের সঙ্গে কথাবার্তা বলে যুবকটি চলে যাওয়ার পরেই আমার স্ত্রী বাজারে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি।’

মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘গাজোল থানায় স্ত্রী নিখোঁজের অভিযোগ করা হয়েছে। তবে প্রাপ্তবয়স্করা স্বেচ্ছায় ঘর ছাড়লে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। ওই নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে খোঁজ শুরু করেছে পুলিশ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯