মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটকা মাছ খেয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী আইসিইউতে

পটকা মাছ খেয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী আইসিইউতে

অনুসন্ধান ডেস্ক:: মাছের নাম পাফার, পটকা মাছ বিশেষ। আর এটি খেয়ে মারা গেলেন লিম সিউ গুয়ান নামের ৮৩ বছর বয়সী এক বৃদ্ধা। একইসঙ্গে এই মাছ খেয়ে তার স্বামী এখন কোমায়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে গত ২৫ মার্চ মালয়েশিয়ার জোহোর রাজ্যে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। পাফার মাছ দিয়ে তৈরি রান্না খেয়েই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন জোহোর রাজ্যে হেলথ অ্যান্ড ইউনিটি কমিটির চেয়ারম্যান লিং তিয়ান সুন।

তিনি বলেন, বাজার থেকে আনা ওই মাছ রান্না করে দুপুরের খাবার খান এই দম্পতি। এর কিছুক্ষণ পরই লিম সিউ গুয়ানের শরীরে কাঁপুনি দিতে শুরু করে ও শ্বাসকষ্ট শুরু হয়। ঘণ্টাখানেক পর তার স্বামীরও একই অবস্থা শুরু হয়। মা–বাবার এমন অবস্থা দেখে তাদের ছেলে দ্রুত দুজনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তার মা মারা যান।

লিং তিয়ান সুনের ধারণা, সম্ভবত পাফার ফিশটির সিগুয়েটেরা টক্সিন বা টেট্রোডোটক্সিন ইনজেশনের ফলে এ দুর্ঘটনা ঘটেছে। মালয়েশিয়ার বাজারে পাফার মাছটি বিক্রি হয়। মৃত লিম সিউ গুয়ানের মেয়ে বলেন, ‘এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে বহু বছর ধরে মাছ কেনেন আমার মা–বাবা। এ জন্য মাছটি কেনার আগে আমার বাবা এ নিয়ে দ্বিতীয়বার ভাবেননি। ’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯