শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশের অর্থনীতি রোহিঙ্গাদের কারণে ধস

দেশের অর্থনীতি রোহিঙ্গাদের কারণে ধস

দেশের অর্থনীতি রোহিঙ্গাদের কারণে ধস
দেশের অর্থনীতি রোহিঙ্গাদের কারণে ধস

অনুসন্ধান ২৪>>কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে রোহিঙ্গারা স্থানীয়দের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ-সব রোহিঙ্গারা আসার পরে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মিয়ানমারে তাদের উপর নির্যাতন করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী মানবতার মা তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে। তাদের জন্য বিদ্যুৎ,খাদ্য,চিকিৎসা,বাসস্থান,পানির ব্যবস্থা করতে হয়েছে। এসবের কারণে আমাদের অর্থনীতিতে অনেক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (০২ অক্টোবর) কক্সবাজার সিভিল সার্জন ও টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে সকাল সাড়ে এগারোটার দিকে উক্ত অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।

কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় নবনির্মিত কমিউনিটি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খোরশেদ আলম,অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) ও লাইন ডিরেক্টর (এইচজিএসপি অপারেশন প্লান) জাহাঙ্গীর হোসেন,জেলা সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান,কক্সবাজার জেলার জেলা প্রশাসক মামুনুর রশীদ,টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

এছাড়াও উপস্থিত ছিলেন হ্নীলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ ব্যাংকের প্রতিনিধি, ইউনিসেফ এর প্রতিনিধি এবং অন্যান্য সরকারি বেসরকারি প্রতিনিধি ও নেতৃবৃন্দগণ ।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯