মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে পূজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত বেড়ে ৩৫

ভারতে পূজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত বেড়ে ৩৫

অনুসন্ধান ডেস্ক:: ভারতের মধ্যপ্রদেশে রামনবমী উপলক্ষে পূজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন। আজ শুক্রবার দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে রাজ্যটির ইন্দোরে শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে এ ঘটনা ঘটে। ইন্দোরের জেলা ম্যাজিস্ট্রেট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা ১৮ জনকে উদ্ধার করেছি। ৩৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ১৬ জন আহত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আন্ডারওয়াটার ক্যামেরায় কূপের ঘোলা পানিতে মৃতদেহ ভাসতে দেখা যাওয়ার পর বৃহস্পতিবার রাতে উদ্ধার কাজ ত্বরান্বিত করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

এনডিটিভির খবরে বলা হয়, পূণ্যার্থীধের অতিরিক্ত ভিড়ে বালেশ্বর মহাদেব মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, আহতদের রশি ও মই বেয়ে কুয়া থেকে তোলা হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আহতদের উদ্ধারে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছেন, ‘এ ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা রইল।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯