মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পার্ক থেকে নারীকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ

পার্ক থেকে নারীকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ

অনুসন্ধান ডেস্ক:: ভারতের বেঙ্গালুরুর এক পার্ক থেকে নারীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই নারীকে তুলে নেওয়ার পর চলন্ত গাড়িতে চার ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ। আজ শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, গত ২৫ মার্চ এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই নারী তার এক বন্ধুর সঙ্গে করামঙ্গলায় ন্যাশনাল গেমস ভিলেজ পার্কে দেখা করার সময় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত এক ব্যক্তি ওই দুইজনের কাছে যান এবং এত রাতে তারা কেন পার্কে বসে আছে তা নিয়ে আপত্তি জানায়। এরপর ওই নারীর বন্ধু সেখান থেকে চলে গেলে অভিযুক্ত ব্যক্তি তার তিন বন্ধুকে ডাকে। এরপর তারা জোরপূর্বক ওই নারীকে টেনে বাইরে রাখা গাড়িতে তুলেন।

অভিযোগ, চলন্ত গাড়িতে তারা ওই নারীকে ধর্ষণ করে, এরপর ভোরে ওই নারীকে তার বাড়ির সামনে ফেলে যায়। অভিযুক্ত চার ব্যক্তি ওই নারীকে হুমকি দেয়, এই ঘটনা পুলিশকে জানালে ভয়াবহ পরিণতি হবে।

বেঙ্গালুরু পুলিশের সিনিয়র কর্মকর্তা বলেছেন, আমরা এ ঘটনার তদন্ত করছি। অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জেরা করা হচ্ছে। ভুক্তভোগী ওই নারী চিকিৎসাধীন আছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯