মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোরগের নিরাপত্তা চেয়ে থানায় নারী!

মোরগের নিরাপত্তা চেয়ে থানায় নারী!

অনুসন্ধান ডেস্ক::: শুনতে কিছুটা বিব্রতকর মনে হতেই পারে, কিন্তু ঘটনাটি এমনই ঘটেছে- এক নারী তার পোষ্য মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়েছেন। শখ করে তিনি ওই মোরগটি কিনে সন্তানের মতো লালনপালন করছিলেন।

কিন্তু প্রতিবেশীদের কুদৃষ্টি পড়েছে মোরগটির উপর। এমন দাবি করে তিনি জানান, যে কোনও দিন তার পোষ্যকে চুরি করে খেয়ে ফেলতে পারেন অন্য কেউ। আর এ কারণেই বাধ্য হয়ে থানায় নালিশ জানিয়েছেন ওই নারী। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের রাইপুরের রতনপুর থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোরগের মালিক জানকী বাঈ বিজর। তার অভিযোগ, পাশের বাড়ির দম্পতি তার মোরগটির উপর খারাপ নজর দিয়েছে। তারা প্রিয় পোষ্যকে হত্যা করে মাংস খেতে চায়। মাঝে তারা একদিন মোরগটিকে চুরিরও চেষ্টা করেছিল। তবে সেদিন ব্যর্থ হয়। এ কারণে মোরগটিকে ঘরের মধ্যে রাখতে বাধ্য হচ্ছেন জানকী।

জানা গেছে, এতেও রক্ষা হয়নি। একদিন কাজে বের হয়েছিলেন মোরগটির মালিক। কিন্তু বাড়ি ফিরে দেখেন ঘরে মোরগ নেই। তখন ওই দম্পতির বাড়ি ছুটে গিয়ে দেখেন, দড়ি দিয়ে বাঁধা হয়েছে তার প্রিয় পোষ্যকে। সেটিকে কেটে খাওয়ার প্রস্তুতি চলছে।

সেদিন ঝগড়া, এমনকি তাদের সঙ্গে হাতাহাতি করে মোরগটিকে ঘরে ফেরাতে সক্ষম হন ওই নারী। এরপরেই মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির হন জানকী। রতনপুর থানার পুলিশ জানিয়েছে, আপতত দুই পক্ষের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে। এরপরও ঝামেলা না মিটলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯