শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভিডিও স্ক্যান্ডাল নিয়ে প্রভাকে লিগ্যাল নোটিশ

ভিডিও স্ক্যান্ডাল নিয়ে প্রভাকে লিগ্যাল নোটিশ

অনুসন্ধান ২৪>> ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সেই ভিডিও স্ক্যান্ডাল নিয়ে এবার তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী নামে এক আইনজীবী। নোটিশের জবাব না দিলে তার বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি। গত বৃহস্পতিবার এই নোটিশ পাঠান মাযহারী। অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী কুমিল্লা নগরীর বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

গতকাল শুক্রবার অ্যাডভোকেট মাযহারী জানান, প্রভার ভাইরাল হওয়া সেই স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে এ নোটিশ পাঠিয়েছেন তিনি। এ ছাড়া জবাব না দিলে ভাইরাল হওয়া স্ক্যান্ডালের কারণে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে প্রভার বিরুদ্ধে মামলা দায়েরের ঘোষণা দেন তিনি।

তিনি জানান, বৃহস্পতিবার ডাক বিভাগের রেজিস্ট্রি ৫১৪ নম্বর রশিদের মাধ্যমে এডিসহ (প্রাপ্তিস্বীকার) লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশটি প্রভার নিকেতনের ঠিকানায় পাঠানো হয়। আগামী কয়েক দিনের মধ্যেই সেটি পৌঁছে যাবে।

এই প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে অভিনেত্রী প্রভা বলেন ‘আমি এ বিষয়ে কোনো বক্তব্য করব না। আমি আমার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়াগুলোতে স্পষ্ট বলেছি কোনো সাংবাদিক আমার কনসার্ন ছাড়া নিউজ করতে পারবেন না। সুতরাং আপনিও নিউজ করতে পারবেন না।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯