মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে নরবলির শিশু শিকার, গ্রেফতার ৩ জন

ভারতে নরবলির শিশু শিকার, গ্রেফতার ৩ জন

ভারতে নরবলির শিশু শিকার, গ্রেফতার ৩ জন
ভারতে নরবলির শিশু শিকার, গ্রেফতার ৩ জন

অনুসন্ধান ২৪ >> নরবলির শিকার হয়েছে ১০ বছরের এক শিশু। ঘটনা ভারতের উত্তর প্রদেশের বাহরাইচ জেলার। এক জাদুকরের কথায় বলি দেয়া হয় বিবেক বর্মা নামের ওই শিশুকে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

বাহরাইচের পুলিশ সুপার প্রশান্ত বর্মা জানিয়েছেন, পারসা গ্রামের বাসিন্দা কৃষ্ণ বর্মার ছেলে গত মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে নিখোঁজ ছিল। সেদিন রাতেই গলা কাটা অবস্থায় স্থানীয় একটি মাঠে এক শিশুর মরদেহ পাওয়া যায়।
পুলিশ সুপার বলেন, ‘তদন্তে জানা গেছে, বিবেকের চাচাত ভাই অনূপের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। যার মানসিক বিকাশ ঠিকমতো হয়নি। ফলে সে প্রায়ই নানা ধরনের অসুস্থতায় ভোগে।

নরবলির বিষয়টি নিশ্চিত করে বাইরাইচ পুলিশ জানিয়েছে, ১০ বছরের এক শিশুকে নরবলি দেয়ার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

দীর্ঘদিনের চিকিৎসায় কোনো কাজ না হওয়ায় অনূপ স্থানীয় এক জাদুকরের শরণাপন্ন হন। পরে সেই জাদুকর অনূপকে নরবলি দিতে উৎসাহিত করেন।’
পুলিশ জানিয়েছে, জাদুকরের কথায় প্ররোচিত হয়ে অনূপ এবং তার বাবা (বিবেকের চাচা) চিন্তারাম বিবেককে ধারালো বস্তুর সাহায্যে হত্যা করে।

পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত তিনজন- অনূপ, চিন্তারাম এবং জাদুকরকে রোববার (২৬ মার্চ) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯