শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বঙ্গোপসাগরে ডুবে গেল লবণবোঝাই ৫ ট্রলার

বঙ্গোপসাগরে ডুবে গেল লবণবোঝাই ৫ ট্রলার

অনুসন্ধান ডেস্ক: চট্টগ্রামের বঙ্গোপসাগরে তীব্র বাতাসে লবণবোঝাই ৫টি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া এসব ট্রলার থেকে এপর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে আরো একজন। নিখোঁজ ব্যক্তি ও ট্রলারের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা

রোববার (১৯) মার্চ সকাল আনুমানিক ৯টার দিকে আনোয়ারা রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। জানা যায়, ট্রলার গুলো মাতারবাড়ি কুতুবদিয়া, বাঁশখালী থেকে সাগরপথে লবণ নিয়ে যাচ্ছিল চট্টগ্রামের মাঝির ঘাটে। এই ঘটনায় ট্রলারে থাকা প্রায় সাত হাজার মণ লবণ পানিতে তলিয়ে গেছে বলে জানান উদ্ধারকারী।

নিখোঁজ ব্যক্তির নাম নেছার (২৭)। সে বাঁশখালী উপজেলা ছনুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহমানের বাড়ির নাগু মিয়ার পুত্র বলে জানান নিখোঁজ এমবি জাহাঙ্গীর বোটের মাঝি মো. বেলাল উদ্দীন। উদ্ধারকৃতরা নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যদের হেফাজতে রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. মোরশেদ জানান, সকাল ৯টার দিকে হঠাৎ করে সমুদ্রে কয়েকজনকে সাঁতার কাটতে দেখতে পেয়ে আমরা ট্রলার নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি। এসময় ২টি ট্রলার ভাসতে দেখা যায়।

এ বিষয়ে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সিসি তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় কোস্ট গার্ড ও নৌ পুলিশ তাদের উদ্ধার করেছে। তবে নিখোঁজ হওয়ার বিষয়টি এখনো জানা যায়নি। আর ২টি ট্রলার ভাসমান দেখা গেলেও বাকি তিনটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯