মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রেমিকা ছেড়ে যাওয়ায় ২৫ হাজার টাকা পেলেন যুবক!

প্রেমিকা ছেড়ে যাওয়ায় ২৫ হাজার টাকা পেলেন যুবক!

অনুসন্ধান ডেস্ক: সম্পর্কের সমাপ্তি অধিকাংশ ক্ষেত্রেই অত্যন্ত বেদনাদায়ক হয়। সম্পর্ক যত গভীর হয়, ততই বাড়ে আবেগের যোগ। তাই সম্পর্ক ভেঙে গেলে সেই আবেগের ঘরে জোরে ধাক্কা লাগে।

বেড়ে যায় মানসিক চাপ। কিন্তু তাই বলে হৃদয় ভাঙার জন্য বিমা! শুনতে অবাক লাগলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানা গেছে এ খবর। ঘটনাটি ঘটেছে ভারতে।হৃদয় ভাঙার ‘বিমা’র কারণেই প্রেমিকার সঙ্গে ব্রেকআপের ফলে ২৫ হাজার টাকা পেয়েছেন প্রতীক আরিয়ান নামের এক ব্যক্তি।প্রশ্ন হলো- এটা কিভাবে সম্ভব? সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে খোলাসা করেছেন প্রতীক নামের ওই যুবক নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে বলা হয়, প্রতীক ও তার প্রেমিকা একটি ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন। ঠিক করেন দুজনেই প্রতি মাসে ওই অ্যাকাউন্টে ৫০০ টাকা করে জমা রাখবেন। অর্থাৎ মাস প্রতি অর্থের পরিমাণ হবে ১০০০ টাকা।

এ সময় উভয়ের সম্মতিতেই ঠিক হয় প্রেমিকা ভালোবাসায় ধোঁকা দিলে প্রেমিক ওই টাকা পাবেন। একইভাবে প্রেমিক ধোঁকা দিলে যাবতীয় অর্থ পাবেন প্রেমিকা। ওই তহবিলের নামকরণ করা হয় ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ড’।

টুইটার পোস্টে প্রতীক বলেছেন, ‘‘আমি সম্প্রতি ২৫ হাজার টাকা পেয়েছি। কারণ, প্রেমিকা আমাকে ঠকিয়েছে। আমরা ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ডে’ ৫০০ টাকা করে জমিয়েছিলাম। চুক্তি মতো সেই টাকাই পেয়েছি।’’

সঙ্গে সঙ্গে প্রতীকের এই টুইটটি ভাইরাল হয়েছে। গত ১৫ মার্চ শেয়ার করা টুইটটি সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। এটা এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৯ লাখ বার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯