রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আইরিশদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইরিশদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইরিশদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনুসন্ধান ২৪ >> ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার তিন পর আবারও মাঠে নেমেছে টাইগাররা। এবার বাংলাদেশের প্রতিপক্ষ আরেক ইংলিশ দল আয়ারল্যান্ড। সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। চোটের কারণে সিরিজের প্রথম ওয়ানডে একাদশে নেই স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলি চৌধুরি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।

এই ম্যাচে তৌহিদ হৃদয়ের অভিষেক হল। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হলো তৌহিদ হৃদয়ের। এই সংস্করণে বাংলাদেশের ১৪০তম খেলোয়াড় তিনি।

এছাড়া একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরি ও নাসুম আহমেদ। সবশেষ ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিনকে। স্কোয়াডেই ছিলেন না ইয়াসির ও নাসুম। ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবল খেলার সময় পাওয়া চোটে একাদশ থেকে ছিটকে গেছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলা মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলাম এবার স্কোয়াডে নেই। এর বাইরে একাদশে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার ।

আরা পড়ুন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯