মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে ভবনে আগুন, মৃত ৬

ভারতে ভবনে আগুন, মৃত ৬

অনুসন্ধান ডেস্ক: ভারতের হায়দরাবাদে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুনে চার নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জন অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৭ মার্চ) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও দ্য ট্রিবিউন। এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় আগুন লাগে। জানা গেছে, ওই বহুতল বাড়ির নাম স্বপ্নলোক কমপ্লেক্স। বাড়ির পাঁচতলায় আগুন লাগে। এ বাণিজ্যিক কমপ্লেক্সের পাঁচতলায় একটি মার্কেটিং সংস্থার অফিস ছিল।

আগুনের খবর পেয়ে দমকলের দশটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। মোট ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় জনের।

আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া বের হচ্ছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধোঁয়া বন্ধ হতে আরও সময় লাগবে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯