শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে সংবর্ধিত আইজিপি

বরিশালে সংবর্ধিত আইজিপি

অনুসন্ধান ডেস্ক::: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে।পটুয়াখালী জেলা সফর শেষে বাংলাদেশ পুলিশের এই সর্বোচ্চ কর্মকর্তা বুধবার বরিশালে আসেন। বেলা সাড়ে তিনটার দিকে নগরীর বান্দরোডস্থ পুলিশ অফিসার্স মেসে তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বরিশাল মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশ প্রশাসন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, আইজিপি আবদুল্লাহ আল-মামুন গতকাল মঙ্গলবার পটুয়াখালী জেলা সফর করেন এবং সেখান থেকে আজ বুধবার সড়কপথে বরিশালে আসেন। বরিশালে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান এবং বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান প্রমুখ।

সূত্রটি জানায়, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সংবর্ধনা গ্রহণের পর মেট্রোপলিটন পুলিশের নিবনির্মিত ভবন এবং রুপাতলীস্থ মেট্রোপলিটন পুলিশ লাইনস্ পরিদর্শনের পাশাপাশি বৃক্ষরোপন করেন।

এছাড়া বিকেল ৫টার দিকে তিনি বরিশাল বিভাগের প্রতিটি জেলায় নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বাংলাদেশ পুলিশের শীর্ষ এই কর্মকর্তা আজই রাজধানীর উদ্দেশে রওনা হয়ে যাবেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯