শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করলো টাইগাররা

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করলো টাইগাররা

অনুসন্ধান ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়নদের টেনে মাটিতে নামালো টাইগার বাহিনী। মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়েছে বাংলাদেশ।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের ৭৩ ও নাজমুল হাসান শান্তর ৪৭ রানের ওপর ভর করে ১৫৮ রানের পুঁজি পায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে মোস্তাফিজ-তাসকিনের বোলিং তোপে পড়ে ইংলিশরা।

তাসকিন নেন তিন উইকেট। আর মোস্তাফিজ চার ওভার বোলিং করে মাত্র ১১ রান দেন। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪২ রানে থামে ইংলিশদের ইনিংস।

এদিন রান তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় বলেই ধাক্কা খায় ইংল্যান্ড। অভিষিক্ত স্পিনার তানভীর ইসলামের বলে ফিল সল্টকে (০) স্টাম্পড করে দেন লিটন দাস।

পরের ওভারে তাসকিনের বলে ডেভিড মালানকে এলবিডাব্লিউ দিলেও তিনি রিভিউ নিয়ে বেঁচে যান। অধিনায়ক জস বাটলারের সঙ্গে তার জুটি জমে ওঠে। পাওয়ারপ্লেতে আসে ৪৭ রান। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইংল্যান্ড।

৪৭ বলে ৫৩ করা ডেভিড মালানকে লিটন দাসের গ্লাভসবন্দি করে ৭৬ বলে ৯৫ রানের এই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। এটা টি-টোয়েন্টিতে তার শততম উইকেট। পরের বলেই মিরাজের দারুণ থ্রোয়ে রান-আউট হয়ে যান ৩১ বলে ৪০ রান করা বাটলার।

ম্যাচে ফিরে বাংলাদেশ। শেষ পাঁচ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন হয় ৫১ রানের। ১৭তম ওভারে এসেই এক ছক্কায় ৯ রান করা মঈন আলীকে ফেরান তাসকিন।

সীমানায় ক্যাচ নেন মিরাজ। একই ওভারের শেষ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে বেন ডাকেটকে (১১) বোল্ড করে দেন এই তারকা পেসার। ১৮ বলে চাই ৩৬ রান। ১৯তম ওভারে স্যাম কারেনকে (৪) তানভীরের তালুবন্দি করেন সাকিব।

১২৮ রানে পতন হয় ৬ষ্ঠ উইকেটের। শেষ ওভারে দরকার হয় ২৭ রানের। তানভীরের করা প্রথম দুই বলে বাউন্ডারি মারেন ক্রিস ওকস। তবে ওই পর্যন্তই। ১৪২ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। বাংলাদেশ ম্যাচ জিতে নিল ১৬ রানে।

এর আগে এদিন সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ। ৫৫ রানের ওপেনিং জুটি গড়ে দারুণ শুরু এনে দেন লিটন দাস আর রনি তালুকদার।

২২ বলে ৩ চার ২৪ রান করা রনি তালুকদারকে আদিল রশিদ কট অ্যান্ড বোল্ড করলেও লিটন আজ বড় স্কোরের দিকে এগিয়ে যান। ৪১ বলে তুলে নেন ক্যারিয়ারের ৯ম ফিফটি।

নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার জুটি জমে ওঠে। ফিফটির পর একটা সহজ ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া লিটন আরও বিধ্বংসী হয়ে ওঠেন। একটা সময় তার সেঞ্চুরিও অসম্ভব মনে হচ্ছিল না।

তবে লিটনের ৫৭ বলে ১০ চার ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস থামে ক্রিস জর্ডানের বলে ফিল সল্টের তালুবন্দি হয়ে। টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ারসেরা ইনিংস। শান্তর সঙ্গে ৫৮ বলে ৮৪ রানের জুটি ভাঙতেই রান তোলার গতি কমে আসে।

উইকেটে আসেন অধিনায়ক সাকিব। ব্যক্তিগত ৪০ রানে শান্তকে আম্পায়ার এলবিডাব্লিউ দিলেও তিনি রিভিউ নিয়ে বেঁচে যান। শেষদিকে বেশি রান ওঠেনি।

হাতে ৮ উইকেট থাকলেও শেষ ৫ ওভারে আসে মাত্র ২৭ রান! বাংলাদেশ ২ উইকেটে ১৫৮ রান তোলে। শান্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ১ চার ২ ছক্কায় ৪৭* রানে আর সাকিব ৬ বলে ৪* রানে অপরাজিত থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯