মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেবরের মৃত্যুর খবরে হার্ট অ্যাটাক ভাবির! মারা গেলেন তিনিও

দেবরের মৃত্যুর খবরে হার্ট অ্যাটাক ভাবির! মারা গেলেন তিনিও

অনুসন্ধান ডেস্ক:: ভারতের হাওড়ায় গণপিটুনিতে মারা গেছেন অসিত মাজি (৪২) নামের এক ব্যক্তি। তার মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির ভাবিরও মৃত্যু হয়েছে। মৃতের নাম লক্ষ্মী মাজি (৪৭)।‌‌ এমনটিই জানা গেছে দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সোমেশ্বরের বাসিন্দা অসিত মাজি সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় এলাকারই দুই তরুণ পথ আটকে দাঁড়িয়েছিল বলে অভিযোগ।

রাস্তা থেকে সরার জন্য অসিতবাবু একাধিকবার সাইকেলের বেল বাজান। এরপর তাদের পাশ কাটিয়ে যাওয়ার জন্য এগোতেই অসিতবাবু সাইকেলের হ্যান্ডেল তাদের গায়ে লেগে যায়।

এই নিয়ে ঝগড়া শুরু। এরপর দুই তরুণ অসিতকে ব্যাপক মারধর করে রাস্তাতেই ফেলে রেখে যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়। তবে ভিতর ভিতর আঘাত যে গুরুতর ছিল, তা বোঝা যায় শুক্রবার। ওই দিন সকালে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসকরা।

সেখানে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই হৃদরোগে আক্রান্ত হন অসিতবাবুর ভাবি লক্ষ্মী মাজি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তারও।

এদিকে, জোড়া মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে তাদের পরিবার। ঘটনার পরেই অভিযুক্ত দুই যুবক এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। পরে শুক্রবার রাতে তাদের নামে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।

ঘটনার তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আসবে।

সূত্র: দ্য ওয়াল।

আ/ মাহাদী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯