মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
একই আসরে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক

একই আসরে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক

অনুসন্ধান ডেস্ক:: দুই প্রেমিকার সঙ্গেই আলাদাভাবে গত তিন বছর ধরে লিভ-ইন করতেন। দুইজনকেই নাকি ভালবাসেন তিনি। তাই শেষমেশ দুইজনের সম্মতিতে একই আসরে দুই প্রেমিকাকে বিয়ে করেছেন ওই যুবক। এই ঘটনা ভারতের তেলেঙ্গনার। খবর টাইমস নাও-এর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার রাতে ভাদ্রাদ্রি কোথাগুডেম জেলার এক গ্রামে এই বিয়ে সম্পন্ন হয়েছে। সেইসময় এতে উপস্থিত ছিলেন গ্রামের অনেক বাসিন্দা।

জানা যায়, তাদের বিয়ে হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার সকালে কিন্তু তাদের বিয়ে নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ায় তিন পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে। তাই ঝামেলা এড়াতে বুধবার রাতেই তারা বিয়ে করে ফেলেন।

ইরাবরু গ্রামের বাসিন্দা সাত্তিবাবু নামে এক যুবক আলাদা দুই গ্রামের স্বপ্না এবং সুনিতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সুনিতা ছেলে সন্তানের জন্ম দেয় এবং স্বপ্না দেয় মেয়ে সন্তানের।

তাদের পরিবার প্রথমে সাত্তিবাবুর সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না। তবে তিনি দুই পরিবারকে রাজি করতে সক্ষম হন। সাত্তিবাবু তার বিয়ের কার্ডে তার দুই প্রেমিকার নামই লিখেন।

এরপরেই এটি ভাইরাল হয় এবং ওই গ্রামে কিছু সাংবাদিক যায়। এতে করে ওই তিন পরিবারের মধ্যে ভয় ঢুকে যে তাদের বিয়েতে কেউ বাধা দিতে পারে। তাই তারা আগেই বিয়ে সেরে ফেলে। প্রতিবেদনে বলা হয়েছে, সাত্তিবাবুরা যে আদিবাসী সম্প্রদায়ের সেখানে এখনও পুরুষের বহুবিবাহের প্রচলন আছে

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯