শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজধানীগামী সুরভী লঞ্চে হামলা: শিশুসহ ১৫ যাত্রী আহত

রাজধানীগামী সুরভী লঞ্চে হামলা: শিশুসহ ১৫ যাত্রী আহত

অনুসন্ধান ডেস্ক::: ভোলার ইলিশা ঘাট থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ ‘সুরভী-৮’ এ হামলার ঘটনা ঘটেছে। একই জায়গা থেকে ছেড়ে যাওয়া ‘সাব্বির-৩’ নামের অপর একটি লঞ্চের স্টাফরা এ হামলা চালান। এতে সুরভী লঞ্চের স্টাফসহ ১৫ যাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে শিশুও রয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে কালীগঞ্জ ঘাটে ঘটনাটি ঘটে। এর আগে, ভোলার ইলিশা ঘাট থেকে রাত ১০টা ২০ মিনিট ও সাড়ে ১০টার দিকে সাব্বির-৩ ও সুরভী-৮ লঞ্চ দুটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান অভিযোগ করে জানান, নিয়মানুযায়ী সাব্বির-৩ লঞ্চটির বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ঘাট ত্যাগ করার শেষ সময় ১০টা ৫০ মিনিট। কিন্তু তাঁরা প্রায়ই ১১টার পর কালীগঞ্জ ঘাট ত্যাগ করে। যেখানে নিয়মানুযায়ী সুরভী-৮ লঞ্চের থাকার কথা।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার অনেক পর সাব্বির-৩ লঞ্চটি কালীগঞ্জ ঘাটে এসে পৌঁছায়। এসময় সুরভী-৮ লঞ্চের সুপারভাইজার ও সাব্বির-৩ লঞ্চের সুপারভাইজারদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই একপর্যায়ে সাব্বির-৩ লঞ্চের স্টাফরা সুরভী-৮ লঞ্চে গিয়ে হামলা চালায়। তারা লঞ্চের গ্লাস ভাঙচুর করে। তাদের হামলায় সুরভী-৮ লঞ্চের স্টাফ ও লঞ্চে থাকা শিশুসহ ১৫ যাত্রী আহত হন।

আহত যাত্রী সুমন, কবির হোসেন ও রাবণ জানান, হঠাৎ করে লঞ্চে গন্ডগোল শুরু হয়। ঘুমন্ত যাত্রীদের মাথার ওপর দিয়ে সাব্বির-৩ লঞ্চের স্টাফরা দৌঁড়ে গিয়ে হামলা চালান।

সাব্বির-৩ লঞ্চের স্টাফরা নিজেদের ওপর ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। লঞ্চটির কেরানী রাজিব অভিযোগ করেন, তাঁরা ১০০ টাকা টিকেটে কালীগঞ্জ ঘাট থেকে যাত্রী তুলছিলেন। যার কারণে এ ঘটনার সৃষ্টি হয়। বরিশালে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় এ বিষয়ে জানা সম্ভব হয়নি।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯