শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাঠ কর্মীদের লাখ টাকা পুরস্কার দিলেন সাকিব আল হাসান

মাঠ কর্মীদের লাখ টাকা পুরস্কার দিলেন সাকিব আল হাসান

অনুসন্ধান ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের রেশ না শেষ হতেই বিজ্ঞাপনের কাজে গিয়ে সাকিব আল হাসানের মারামারি কাণ্ড; এই সব কিছুর মাঝে আড়ালে পড়ে যায় বাংলাদেশ অধিনায়কের এক মহানুভবতার গল্প। চট্টগ্রামের মাঠ কর্মীদের এক লাখ টাকা পুরস্কার দিয়েছেন সাকিব।

টি-টোয়েন্টি সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলেছিল বাংলাদেশ। তবে ঢাকার মাঠে শুরুটা ভালো হয়নি টাইগারদের, পরপর দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের।

তবে চট্টগ্রামে এসে বদলে যায় পরিস্থিতি, শেষ ওয়ানডেতে তো বটেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জয় পেয়েছে টাইগাররা।

দুটো জয়েই বড় অবদান ছিল সাকিব আল হাসানের। শেষ ওয়ানডেতে জিতেন ম্যাচ সেরা ও টাইগার অফ দ্যা ম্যাচের পুরস্কার। আর টি-টোয়েন্টি ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল খেলেয়াড়ের পুরস্কার জিতেন সাকিব।

তিনটি পুরস্কারই সমান ১ লাখ টাকার, ফলে চট্টগ্রামে এসে ব্যক্তিগতভাবে মোট তিন লাখ টাকা জিতেন সাকিব আল হাসান।

দলের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সও ভালো হওয়ায় মাঠ কর্মীদের উপর বেশ খুশি হন বাংলাদেশ অধিনায়ক। ফলশ্রুতিতে টি-টোয়েন্টি ম্যাচ শেষে মাঠকর্মীদের জন্য নিজের জেতা তিনটি পুরস্কারের একটি অর্থাৎ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন সাকিব।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান কিউরেটর প্রবীণ হিঙ্গারনিকার ও সহকারী কিউরেটর জাহিদ রেজা বাবুর কাছে বৃহস্পতিবার ম্যাচ শেষে পুরস্কারের এই অর্থ বুঝিয়ে দেন সাকিব আল হাসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯