শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভয়ানক জঙ্গি এমদাদুল গ্রেপ্তার: বরিশালে নাশকতার পরিকল্পনা ফাঁস

ভয়ানক জঙ্গি এমদাদুল গ্রেপ্তার: বরিশালে নাশকতার পরিকল্পনা ফাঁস

অনুসন্ধান ডেস্ক::: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ (৪৫)। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে ফেনী সদর উপজেলার সার্কিট হাউজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এটিইউ মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। তিনি বলেন, জেএমবির ১৭ বছর ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি ও তার অন্য ১২ জন সহযোগী একত্রিত হয়ে বোমার সরঞ্জামাদি নিয়ে বোমা তৈরি করে বরিশাল শহরে নাশকতার পরিকল্পনা করছিল।

সরকারকে ভয়-ভীতি প্রদর্শন, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্ন করাসহ বিস্ফোরকদ্রব্য সংগ্রহ করে সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

২০০৭ সালে মামলা দায়েরের পর থেকেই এমদাদ উল্যাহ পালিয়ে আত্মগোপনে চলে যান। মোহাম্মদ আসলাম খান বলেন, এমদাদ উল্যাহ ওমরা ভিসায় সৌদি আরব গিয়ে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত অবস্থান করে এবং বেআইনি অবস্থানের দায়ে জেল খেটে ২০১৪ সালে দেশে ফিরে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে শুরু করে। দীর্ঘ ১৭ বছর ধরে ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল সে।

তিনি বলেন, এমদাদ উল্যাহ স্থানীয় মাদরাসায় শিক্ষকতা ও ইমামতি করে জঙ্গিবাদের বিস্তার এবং অংশগ্রহণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯