শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আবারও মেজাজ হারালেন সাকিব, ভক্তকে আঘাত

আবারও মেজাজ হারালেন সাকিব, ভক্তকে আঘাত

অনুসন্ধান ডেস্ক:: ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সবাই যখন আনন্দে বিভোর তখন ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আবারও মেজাজ হারালেন বাংলাদেশি সুপারস্টার সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর বৃহস্পতিবার রাতেই একটি ফ্যাশন ব্রান্ডের ফ্ল্যাগশিপ উদ্বোধনীতে গিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। উদ্বোধনের শেষ পর্যন্ত সব কিছু স্বাভাবিকই ছিল। তবে আয়োজন শেষ করে যখন ফেরার জন্য গাড়ির দিকে যাচ্ছিলেন সাকিব, তখনই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এই ঘটনা।

একটি ভিডিওতে দেখা যায়, সাকিবকে এক নজর দেখতে সেই আউটলেটের সামনে ভিড় করে অসংখ্য ভক্ত-সমর্থক। হুল্লোড়, হুলুস্থুল আর হুড়োহুড়ি এতোই বেশি ছিল যে একসময় তাদের ভিড়ে আটকে যান সাকিব। কোনোরকমে সেই চাপের মাঝেই যখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন সাকিব, তখন তার মাথা থেকে এক ভক্ত ক্যাপটা খুলে নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় মেজাজ হারিয়ে ফেলেন সাকিব। বিষয়টা বুঝতে পেরে সাকিব ক্যাপটা সামলে ফেলেন, ধরে ফেলেন হাতে। ততক্ষণে ভিড় ঠেলে পালানোর চেষ্টা করে সেই সমর্থক, তা দেখতে পেয়ে সেই ক্যাপ দিয়েই কয়েকটি আঘাত করে বসেন সাকিব তাকে।

যদিও আঘাতটি সেই দর্শকের গায়ে লেগেছে কি না তা বোঝা যায়নি, তবে বিষয়টি ধরা পড়ে যায় ক্যামেরার চোখে। আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এরপরই গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, ভক্ত-সমর্থকদের সঙ্গে সাকিবের সম্পর্কটা কখনোই ঠিকঠাক ছিল না। এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছিলেন সাকিব। তবে ভক্ত-সমর্থকদেরও আরও সংবেদনশীল হওয়া উচিত বলে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯