শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

অনুসন্ধান ডেস্ক:: ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুই ওভার হাতে থাকতে জয় ছিনিয়ে নিলো টাইগাররা। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে আজই প্রথমবার ইংল্যান্ডকে হারানোর আনন্দ পেল সাকিব আল হাসানের দল।

বল হাতে হাসানদের মিতব্যয়ী বোলিংয়ের পর শান্ত ও সাকিবদের ব্যাটে ভর করে ৬ উইকেটের জয়ে সিরিজের প্রথম ম্যাচ জিতে নিলো টাইগাররা। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে টাইগাররা।

বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে টাইগারদের। কার্যকরী এক ইনিংস খেলে আউট হন দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া রনি তালুকদার।

আদিল রশিদের গুগলিতে আউট হওয়া রনি ১৪ বলে করেন ২১ রান। জফরা আর্চারের বাউন্সারে লিটন ক্যাচ দেন ক্রিস ওকসকে। ১০ বলে ১২ রান করেন বাংলাদেশ কিপার।

২ উইকেট চলে গেলেও ঝড় থামাননি ক্রিজে নতুন আসা দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। এরমধ্যে মার্ক উডের করা প্রথম ওভারে টানা চার বাউন্ডারিতে শান্ত নেন ১৭ রান।

তারা দুজনে মিলে গড়েন ৬৫ রানের জুটি। এরপর মঈন আলির বলে স্যাম কারেনকে ক্যাচ দেন হৃদয়। ১৭ বলে তিনি করেন ২৪ রান। শান্ত ঝড় থামে দলীয় ১১২ রানে। তার আগে অবশ্য ঝড়ো ফিফটি তুলে নেন তিনি।

শেষ পর্যন্ত ৩০ বলে ৫১ রান আউট করে হন তিনি। চার উইকেট হারানোর পর সাকিব ও আফিফে ভর করে এগোতে থাকে বাংলাদেশ। এর আগে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের অল্প পুঁজি পায় সফরকারী দল।

শুরুর দিকে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফেরানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু নাসুম প্রথম ওভার করতে এসে ফিলিপ সল্টের ক্যাচ ছেড়ে দেন। পরে সাকিব ছাড়েন জস বাটলারের ক্যাচ। তাতে আক্ষেপ বাড়ে স্বাগতিক শিবিরে।

নাসুম প্রথম ক্যাচ ছাড়লেও তাকে দিয়েই সফলতা পায় টাইগাররা। তার করা শেষ ওভারের শেষ বলে সল্ট ক্যাচ দেন উইকেটের পেছনে, তাতে ৮০ রানে ভাঙে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। ইংলিশ ওপেনার ৩৫ বলে করেন ৩৮ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার। ইংল্যান্ডের পরের উইকেট পড়ে অধিনায়ক সাকিব আল হাসানের হাত ধরে। তার করা তৃতীয় ওভারে সীমানার কাছে ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড মালান।

এরপর মূলত বাটলারই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। ১৬তম ওভারে তাকে ফেরান হাসান মাহমুদ। এর আগের বলেই মুস্তাফিজের শিকার হন বেন ডাকেট। বাটলার ৪২ বলে করেন ৬৭ রান।

তার ইনিংসে ছিল সমান ৪টি চার ও ৪টি ছয়। ডাকেট ১৩ বলে খেলেন ২০ রানের কার্যকরী ইনিংস। মন্থর ইনিংস খেলে আউট হন স্যাম কারেন।

তাকে শিকারে পরিণত করেন হাসান। ইংলিশ অলরাউন্ডার ১১ বলে করেন ৬ রান। ক্রিস ওকসের উইকেট নেন তাসকিন আহমেদ। ইংল্যান্ডের বাকিদের মধ্যে মঈন আলি ৮, ক্রিস জর্ডান ৫ ও ওকস এক রান করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯