শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে কাজ করছে সরকার: হাসনাত আবদুল্লাহ

সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে কাজ করছে সরকার: হাসনাত আবদুল্লাহ

অনুসন্ধান ডেস্ক::: পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, তিন দিকে সীমান্ত বেষ্টিত পাবর্ত্য এলাকার বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ দমনে কাজ করছে সরকার। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পার্বত্য অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী রয়েছে। সেখানে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে, সেটা দেশ ও আমাদের জন্য ক্ষতিকর। এটা বিচ্ছিন্ন ঘটনা, সরকার শান্তি-শৃংখলা রক্ষায় কাজ করছে।’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘২৬টি উপজেলা নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত। আর প্রত্যেকটি অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। দীর্ঘদিনের সংঘাত শেষে শান্তিচুক্তি বাস্তবায়নের পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে।’

তিনি আরো বলেন, ‘দেশের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা, ভালোবাসা আছে, তেমনি জনগনের জানমাল রক্ষায় সন্ত্রাসী ও জঙ্গি নিয়ন্ত্রণেও তৎপর রয়েছেন তিনি। সরকার পাবর্ত্য অঞ্চলকে সম্পদশালী করতে যা যা করা দরকার তাই করছে সরকার।’

পরে তারা বঙ্গবন্ধু, ৭৫’র ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়। পরে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯