শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্যানারে ‘জয় বাংলা’ না লেখায় রেলমন্ত্রীর হাতে লাঞ্ছিত ইউএনও

ব্যানারে ‘জয় বাংলা’ না লেখায় রেলমন্ত্রীর হাতে লাঞ্ছিত ইউএনও

অনুসন্ধান ডেস্ক: ব্যানারে ‘জয় বাংলা’ না লেখায় পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি অনুষ্ঠানের রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনের হাতে লাঞ্ছিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস।

সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ অভিযোগ করেন, ইউএনওকে জয় বাংলা লিখতে বললে তিনি গেজেট দেখতে চান। বিষয়টি রেলমন্ত্রীকে জানানো হলে তিনি রেগে গিয়ে গোলাম ফেরদৌসকে হাত ধরে সেখান থেকে বের হয়ে যেতে নির্দেশ দেন।

এ ঘটনায় একটি ভিডিও প্রকাশ হয়। ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের পর রেলমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় হাসনাৎ জামান ব্যানারে ‘জয় বাংলা’ না লেখায় মন্ত্রীকে অভিযোগ দেন।

বিষয়টি জানতে পেরে উপস্থিত সাধারণ সম্পাদকের অনুসারীরা ইউএনওকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে রেলমন্ত্রী রেগে গিয়ে ইউএনও গোলাম ফেরদৌসের হাত ধরে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিতে দেখা যায়। পরে ইউএনও ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। ২০২২ সালের ২ মার্চ জারিকৃত গেজেট অনুযায়ী, সাংবিধানিক পদাধিকারী, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯