শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাতসকালে সড়কে ঝরল পাঁচ প্রাণ

সাতসকালে সড়কে ঝরল পাঁচ প্রাণ

অনুসন্ধান ডেস্ক::: সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন এবং বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে মাছবোঝাই অপর ট্রাকের ধাক্কায় চালকের দুই সহযোগী নিহত হয়েছেন। দুটি ঘটনাই সোমবার সকাল সাড়ে ৬টার ‍দিকে ঘটে।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মন্নাননগর পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের ছাত্র ও সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও নাটোর সিটি কলেঝের ছাত্র সুজন হোসেন ও অপর ১ জনের নাম সিয়াম আহমেদ। তাড়াশ থানার পরিদর্শক মো. নুরে আলম এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী মন্নাননগর থেকে কাছিকাটার দিকে যাচ্ছিলেন। আর এ সময় নাটোর থেকে একটি ট্রাক ঢাকার দিকে যাওয়ার সময় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মন্নাননগর পেট্রোল পাম্পের কাছে আসলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ তাড়াশ থানা পুলিশের সহযোগিতায় মরদেহ তিনটি উদ্ধার করে বলে জানান পুলিশ পরিদর্শক মো. নুরে আলম।

অন্যদিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে মাছবোঝাই অপর ট্রাকের ধাক্কায় চালকের দুই সহযোগী নিহত হন। তবে নিহতদের নামঠিকানা জানা যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চাকা পাংচার হয়ে যাওয়ায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে বালুভর্তি ট্রাকটি থামিয়ে মেরামতের কাজ করছিলেন চালক।

সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুতগতির মাছবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাক চালকের সহকারী নিহত হন। মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯