মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেকআপের পর মুখ দেখে বিয়ে ভাঙলেন পাত্র

মেকআপের পর মুখ দেখে বিয়ে ভাঙলেন পাত্র

অনুসন্ধান ডেস্ক: নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কয়েক ঘণ্টা পরেই ছিল বিয়ে। পাত্রীকে সাজানোর জন্য পাঠানো হয়েছিল পার্লারে। কিন্তু বিউটিশিয়ানের দেয়া প্রসাধনী ব্যবহারের পরই বাঁধলো বিপত্তি।মুখ ফুলে ঢোল হয়ে গেল পাত্রীর। যার জেরে ভেঙে গেছে বিয়ে। ভারতের কর্নাটকের হাসান জেলার আরাসিকেরে গ্রামে এ ঘটনা ঘটে। পাত্রী বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পাত্রীর মুখ ফুলে কালো হয়ে যাওয়ায় দেখেই বিয়ে করতে অস্বীকার করেন পাত্র। পাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই বিউটিশিয়ানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।মেকআপ করাতে গিয়ে বিপাকে পড়া পাত্রীর অভিযোগ, গঙ্গা নামের ওই বিউটিশিয়ান তাকে অভিনব সাজে সাজিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সেই মতো অভিযুক্ত তার মুখে প্রসাধনী লাগিয়ে গরম বাষ্প দিতে শুরু করেন। সেই গরম বাষ্পের কারণেই তার মুখ পুড়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন পাত্রী। ওই পাত্রীর পরিবার গঙ্গার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। সূত্র: আনন্দবাজার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯