শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শহীদ মিনার ভাড়া দেওয়া নিয়ে বিতর্কের মুখে মেয়র

শহীদ মিনার ভাড়া দেওয়া নিয়ে বিতর্কের মুখে মেয়র

অনুসন্ধান ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার টাকার বিনিময়ে ভাড়া দেওয়া নিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী বিতর্কের মুখে পড়েছেন। মেয়র মেয়র শহীদ মিনার ভাড়া দেবেন, এমন তথ্য জানার পর এর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় প্রগতিশীল রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের নেতৃবৃন্দ।

এ নিয়ে বিতর্কের মুখে অবশেষে সভা আহ্বান করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে আগামী শনিবার (১১ মার্চ) এই সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ সভা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১ মার্চ সকাল ১১টায় নগরভবনে হবে এই সভা। নগরভবনে আয়োজিত সে সভায় সংশ্লিষ্ট সব প্রতিনিধিদের উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এদিকে, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বুধবার এক বিবৃতিতে বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের মেয়র কর্তৃক বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে বাণিজ্যিক স্থাপনা তৈরি এবং অর্থের বিনিময়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বরাদ্দের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

সিলেট বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সমগ্র জাতির গভীর আবেগ ও শ্রদ্ধার প্রতীক। অর্থের বিনিময়ে শহীদ মিনার বরাদ্দ কিংবা স্মৃতিসৌধের অভ্যন্তরে বাণিজ্যিক উদ্দেশ্যে স্থাপনা তৈরি সিলেট সিটি করপোরেশনের মেয়রের উদ্ভট চিন্তা, রাজনৈতিক দেউলিয়াত্ব, গণতান্ত্রিক রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড সংকুচিত করার স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচায়ক এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ‘

নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সিসিক মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে বরাদ্দ দেওয়ার চক্রান্ত বন্ধ এবং স্মৃতিসৌধের অভ্যন্তরে মূল স্থাপনার বাইরের সব স্থাপনা অবিলম্বে ভেঙে ফেলার আহ্বান জানান।

এ বিষয়ে সোচ্চার হওয়ার জন্য সিলেটের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সবার প্রতি আহ্বান জানান।

বিবৃতিদাতারা হচ্ছেন— গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আইডিয়ার প্রধান নির্বাহী নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরিষ দত্ত, নাগরিক মৈত্রীর সমর বিজয় সি শেখর, ন্যাপ ঐক্য সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সিপিবি জেলা সভাপতি ফরহাদ হোসেন, গণতন্ত্রী পার্টি জেলা মো. আরিফ মিয়া, জাসদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী প্রমুখ।

এদিকে, এক বিবৃতিতে উদীচী শিল্পী গোষ্ঠী বলেছে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ব্যবহার করতে গেলে ভাড়া দিতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।

বিভিন্ন গণমাধ্যমে এমন সিদ্ধান্তের কথা প্রচারিত হয়েছে। এমন সিদ্ধান্ত মানুষের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সংকুচিত করার ষড়যন্ত্র বলে মনে করে উদীচী। তাই, এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে উদীচী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯